ঢাকাWednesday , 7 December 2022
  • অন্যান্য

পাইকগাছায় এয়ারগান ১০০ রাউন্ডগুলি ৯ প্রজাতির পাখি সহ শিকারী আটক।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

মঙ্গলবার ৯নং চাঁদখালী ইউনিয়নের গজালিয়া মাঠ এলাকা হতে একজন পাখি শিকারীকে আটক করেছে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন সাথে ছিলেন ইউনিয়ন লিডার ফয়সাল হোসেন।আটককৃত ব্যক্তি হলেন চাঁদখালীর গজালিয়া গ্রামের বাসিন্দা কুদ্দুস মোড়লের ছেলে হাসিব রহমান (৩২)।জব্দকৃত আলামত একটি এয়ারগান,১০০ রাউন্ড সীসার গুলি ও বিভিন্ন প্রজাতির ৯টি শিকারকৃত পাখি।ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিকারী হাসিব রহমানকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা)আইন ২০১২ এর ৩৮ ধারা মোতাবেক ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট মমতাজ বেগম।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত এলাকাবাসীর সম্মুখে পাখি শিকার না করার জন্য জন সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।