সাকিব জাহান (মিশু),
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
শিক্ষিত মা এক সরভিত ফুল,প্রতিটি ঘর হবে এক একটি স্কুল।এই স্লোগানকে সামনে রেখে অদ্য ৬ডিসেম্বর, রোজ মঙ্গলবার নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের কোর্স সমাপনী আলোচনা ও মা সমাবেশের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশিক ইমতিয়াজ মোরশেদ মনি, চেয়ারম্যান ৬নং নাউতারা ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুর মোহাম্মদ উপজেলা শিক্ষা অফিসার ডিমলা। জনাব মোঃ মাসুদ করিম ইন্সট্রাক্টর ইউআরসি ডিমলা। জনাব সাজ্জাদুজামান, সহকারী শিক্ষা অফিসার ডিমলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোঃ জমসেদ আলী, সভাপতি নাউতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মা সমাবেশকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে উপস্থিত ছিলেন, কামিনি রায় প্রধান শিক্ষক আকাশকুড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। আরও উপস্থিত ছিলেন, জনাব মোঃ মতিয়ার রহমান, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, নাউতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ তহিদুল ইসলাম, ইউপি সদস্য ৬নং নাউতারা ইউনিয়ন পরিষদ ও জনাব মোঃ ইয়াসিন আলী, ইউপি সদস্য ৬নং নাউতারা ইউনিয়ন পরিষদ। আরও উপস্থিত ছিলেন ক্বারি মো:হামিদুল ইসলাম।সমাজ সেবক হিসেবে বক্তব্য রাখেন, জনাব মোঃ রহিদুল ইসলাম। আজকের অনুষ্ঠানের দিকমাত্রিকা হিসেবে উপস্থিত ছিলেন জনাবা মোসাঃ পারুল বেগম, সহকারী শিক্ষিকা, আকাশকুড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, ও মাওঃ মো:আব্দুল কাদের, খতিব আকাশকুড়ি জামে মসজিদ। বিদায়ী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মায়েরাও উপস্থিত ছিলেন।
উক্ত বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা ২৫০জন। তার মধ্যে বিদায়ী পরিক্ষার্থীর সংখ্যা ৫০জন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ আনোয়ার হোসেন ৫ম শ্রণীর পরিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যে তোমরা আমার সন্তান সমতুল্য। আমি দোয়া করি তোমরা ভালো ফলাফল করে মানুষের মত মানুষ হও এই কামনা করি। পরিশেষে সভাপতি জনাব মোঃ জমসেদ আলী সকলের সুস্বাস্থ্যে কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
