ঢাকাTuesday , 6 December 2022
  • অন্যান্য

বেনাপোল বন্দর দিয়ে ২,২১১ মেট্রিক টন পিয়াজ টিসিবির আমদানি।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে টিসিবির পেঁয়াজ আমদানি হয়েছে। প্রতি মেট্রিক টন ৩১৯ মার্কিন ডলার মূল্যে এসব পেঁয়াজ আমদানি করতে হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) বিকেলে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে এসব পেঁয়াজবাহী ট্রাক বেনাপোল বন্দরে পৌছায়।

আমদানিকৃত পেঁয়াজ খালাস নিতে বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনিয় কাগজ পত্র দাখিল করেছেন কনফিডেন্স ট্রেড এ্যাসোসিয়েট নামে একটি সিএন্ডএফ এজেন্ট।

সিএন্ডএফ এজেন্টের ম্যানেজার মুর্তজা শরীফ জানান, সরকার ২ হাজার ২১১ মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি শুরু করেছেন। রোববার প্রথম চালানে ৮৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। বাকি পেয়াজ খুব দ্রুত বন্দরে প্রবেশ করবে।যা আমদানি মূল্যের ওপর ১০ শতাংশ শুল্ককর দিয়ে প্রতিকেজি পেঁয়াজের আমদানি খরচ পড়ছে ৩৭.৮৯ টাকা। বন্দর থেকে পেঁয়াজ দ্রুত খালাস নিয়ে দেশের দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে বলে তিনি জানান।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল জানান, ভারত থেকে আবারও টিসিবির পেঁয়াজ আমদানি হয়েছে। বন্দর থেকে দ্রুত পেঁয়াজ ছাড় হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারে সে জন্য তারা সব ধরনের সহযোগিতা করছেন বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।