ঢাকাTuesday , 6 December 2022
  • অন্যান্য

গৌরনদীতে ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ব্যাগ হতেই টাকা উধাও,

Link Copied!

 

এইচ,এম,পান্না
স্টাফ রিপোর্টারঃ-

বরিশাল জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দর ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাহিরে বের হতেই ব্যাগের মধ্যে থাকা পঞ্চাশ হাজার টাকার বান্ডিল উধাও হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা এগারোটার দিকে বরিশাল জেলার গৌরনদী পৌর এলাকার টরকী বন্দরে।
গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের দুবাই প্রবাসী বাচ্চু হাওলাদারের স্ত্রী আন্না বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, টরকী বন্দরের ইসলামি ব্যাংক শাখা থেকে পঞ্চাশ হাজার টাকা উত্তোলন করে ব্যাগের মধ্যে করে বন্দরের একটি দোকানে বাচ্চার জন্য দুধ ক্রয় করতে যাই। এ সময় দোকানীকে টাকা দিতে গিয়ে দেখি ব্যাগের চেইন খোলা এবং টাকার বান্ডিল উধাও।
স্থানীয়রা জানিয়েছেন, প্রায় সময়ই টরকী বন্দরে প্রতারনার ঘটনা ঘটলেও প্রশাসন কার্যকরী কোন ভূমিকা পালন করতে পারছেন না। সম্প্রতি দুই নারী প্রতারককে একই ব্যাংকের এক নারী গ্রাহকের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার পর হাতেনাতে আটক করে স্থানীয়রা টরকী বন্দর পুলিশ ক্যাম্পে সোর্পদ করে। কিন্তু রহস্যজনক কারণে পুলিশ তাদের ছেড়ে দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।