এইচ,এম,পান্না
স্টাফ রিপোর্টারঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় দেশীয় প্রজাতিয় ছোট মাছ রক্ষার্থে গৈলা ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া এবং ঐচারমাঠ বিলে অভিযান চালিয়ে প্রায় ৪০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর।আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে জব্দকৃত জাল সোমবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা চত্বরে এনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।অভিযান পরিচালনা করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন। এসময় আগৈলঝাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
