ঢাকাMonday , 5 December 2022
  • অন্যান্য

: ভ্রমণ শেষে দেশে ফেরার পথে এক বাংলাদেশির মৃত্যু।

Link Copied!

কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।

 

।বাংলাদেশ সময় রবিবার বিকেল সাড়ে চারটার সময় ঘোজাডাঙার ইছামতী পার্কিং এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর নাম আশুতোষ গাইন (২৪)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষাডাঙা গ্রামের আনন্দ মোহন গাইনের ছেলে।

ভোমরা ইমিগ্রেশন অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরির্শক মাজরিয়া জানান, আশুতোষ গাইন গত ৭ সেপ্টেম্বর এ বন্দর দিয়ে ভ্রমন ভিসায় পাসপোর্টে(৮২৬২৫৯৪৪২০) ভারতে যান। রবিবার বিকেল সাড়ে চারটার দিকে তিনি দেশে ফেরার উদ্দেশ্যে ঘোজাডাঙার ইছামতী পার্কিং এর সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকাকালিন বাংলাদেশী প্রাণ জুস রপ্তানিকারক একটি কাভার্ড ভ্যান তাকেসহ দুইজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তারা মারা যান। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আশুতোষের লাশ দেশে আনার চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।