ঢাকাMonday , 5 December 2022
  • অন্যান্য

বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মবার্ষিকী আগৈলঝাড়ায় পালন,।

Link Copied!

 

এইচ,এম,পান্না
স্টাফ রিপোর্টারঃ-

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগের  যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও বিশিষ্ট সাংবাদিক শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা যুবলীগের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ আছর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা যুবলীগ সভাপতি ও আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল সরদার, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতসহ নেতৃবৃন্দু প্রমুখ।
শেখ ফজলুল হক মনি ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় শেখ নূরুল হক ও শেখ আছিয়া বেগমের পরিবারে জন্মগ্রহন করেন। পিতা মরহুম শেখ নূরুল হক বঙ্গবন্ধুর নিকটতম আত্মীয় ও ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম ছিলেন বঙ্গবন্ধুর বড় বোন। ১৯৭২ সালের ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কাল রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটে শহীদ হন শেখ ফজলুল হক মনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।