ঢাকাSunday , 4 December 2022
  • অন্যান্য

কাপ্তাইয়ে প্রতিবন্ধী দিবসে শিশুদের নিয়ে আনন্দ আয়োজন।

admin
December 4, 2022 5:45 pm
Link Copied!

 

দিলীপ দাশ রাজস্থলী প্রতিনিধি

কাপ্তাই উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে
৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদের কিন্নরী হলে দিবসটি উপলক্ষে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া প্রতিবন্ধী শিশুদের নিয়ে কেক কাটার মাধ্যমে এক আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।

এসময় কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, কাপ্তাই ফোরাম এর এডমিন আলিব রেজা লিমন সহ অনুষ্ঠানে আগত প্রতিবন্ধী শিশুদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।