জিহাদ আহমেদ
জামালপুর জেলা প্রতিনিধি
রোববার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর মুক্ত দিবসের অনুষ্ঠান বর্জণ করেছেন বকশীগঞ্জ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকরা। ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর মুক্ত দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি ও জামালপুর-১ আসনের এমপি আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের আয়োজন ছিলেন জামালপুর জেলা ও বকশীগঞ্জ উপজেলা প্রশাসন।
জানা যায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর পাক হানাদার বাহিনী মুক্ত হয় ১৯৭১ সালের ৪ ডিসেম্বর। প্রতি বছর অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ধানুয়া কামালপুর মুক্ত দিবস পালিত হয়। জামালপুর জেলার মুক্ত দিবসের সবচেয়ে বড় অনুষ্ঠান হয়ে থাকে বকশীগঞ্জের ধানুয়া কামলপুরে। প্রতি বছরই একাধিক মন্ত্রী ও আমলাদের উপস্থিতিতে ধানুয়া কামালপুর মুক্ত দিবস পালিত হয়ে থাকে। এবারের মুক্ত দিবসে প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি ও জামালপুর-১ আসনের এমপি আবুল কালাম আজাদ।
ধানুয়া কামালপুর মুক্ত দিবসে আয়োজিত অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিকে দাওয়াত করলেও বকশীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের দাওয়াত দেননি বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। দাওয়াত না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বকশীগঞ্জ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকরা। ফলে বকশীগঞ্জ উপজেলায় কর্মরত স্থানীয় সাংবাদিকরা ধানুয়া কামালপুর মুক্ত দিবসের অনুষ্ঠান বর্জণ করেন। সেই সঙ্গে অনুষ্ঠানে আমন্ত্রন না করায় বয়কট করেন বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সদস্যরা।
