ঢাকাSaturday , 3 December 2022
  • অন্যান্য

কাপ্তাইয়ে জেলেদের জালে ১৭ কেজি ওজনের অজগর

admin
December 3, 2022 5:47 pm
Link Copied!

 

দিলীপ দাশ প্রতিনিধি

কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে আবারো একটি অজগর সাপ অবমুক্ত করেছে বনবিভাগ। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে ১৫ ফুট ৩ ইঞ্চি দৈর্ঘ্যের অজগরটি অবমুক্ত করা হয়। অজগরটির ওজন প্রায় ১৭ কেজি হবে বলে জানিয়েছে, বনবিভাগ।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, গতকাল শুক্রবার কাপ্তাই লেকে জেলেরা মাছ ধরতে গিয়ে জালে অজগর সাপটি ধরা পড়ে। খবর পেয়ে কাপ্তাই বনবিভাগের সদস্যরা অজগরটি উদ্ধার করে নিয়ে আসে। এদিকে আজ (শনিবার) দুপুরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বনবিভাগের কর্মীরা অজগরটি জাল মুক্ত করে প্রাথমিক চিকিৎসা শেষে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করেছে।

প্রসঙ্গত, বনবিভাগের উদ্ধারকৃত বেশ কয়েকটি অজগরসাপ সহ বিভিন্ন বন্যপ্রাণী কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।