ঢাকাThursday , 1 December 2022
  • অন্যান্য

বকশীগঞ্জে বীরমুক্তিযোদ্ধা’র ভাতা টাকা শিক্ষার্থীদের মাঝে বিতরণ

admin
December 1, 2022 7:13 pm
Link Copied!

 

জিহাদ আহমেদ
জামালপুর জেলা প্রতিনিধি ।।

জামালপুরের বকশীগঞ্জে বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী তার মুক্তিযোদ্ধার ভাতার অর্ধেক অংশ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছেন।

বৃহস্পতিবার ১ডিসেম্বর বিকালে উপজেলা সরকারি গণগ্রন্থগারে ভাতার টাকা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব প্রকল্প পরিচালক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রনালয় ডা.সিরাজুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, এসময় বিশেষ অতিথি হিসাবে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আতাউর রাব্বি ,উপজেলা পরিবাবর পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজিজুল হক,ইসলামি ব্যাংক বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন ফুয়াদ,বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ফড়িং,শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সহ কারি লাইব্রেরিয়ান মাহমুদা আক্তার, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই ।

বীরমুক্তিযোদ্ধা আফসার আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজারর টাকা থেকে ২০ হাজার টাকা বর্ধিত করেছেন। তাই আমি ১০ হাজার টাকা প্রতি মাসে আমার উপজেলায় অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে থাকি।

অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।