ঢাকাThursday , 1 December 2022
  • অন্যান্য

বাঙ্গালহালিয়া পাহাড়িকা পাবলিক স্কুলের ১২তম ক্লাশ পার্টি ও অভিভাবক মত বিনিময় সভা।

Link Copied!

 

দিলিপ দাশ

রাজস্থলী উপজেলা প্রতিনিধি

অবকাঠামো ও শিক্ষার্থীদের মান উন্নয়নে জন্য অভিভাবকদের নিয়ে পাহাড়িকা পাবলিক স্কুলের ১২তম ক্লাশ পার্টি ও অভিভাবক মত বিনিময় সভার আয়োজন করা হয়।গত ৩০ নভেম্বর (বুধবার) সকাল ১০ ঘটিকায় সময় রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া বাজারে দক্ষিণ পাশে স্বনামধন্য পাহাড়িকা পাবলিক
স্কুল প্রাঙ্গণে ১২তম ক্লাশ পার্টির কেক কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের সুযোগ্য জন প্রতিনিধর চেয়ারম্যান আদোমং মারমা।

উত্ত অনুষ্ঠানে অনুমং মারমার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইউপি সদস্য -সদস্যা এবং ৩২০ নং কাকড়াছড়ি মৌজা হেডম্যান প্রতিনিধি এবং সাংবাদিক ও মানবাধিকার কর্মী চাইথোয়াইমং মারমা,
অনুষ্ঠানের উদ্বোধক অধ্যক্ষ ঝুন্টু কুমার বড়ুয়া,পাহাড়িকা পাবলিক স্কুলের পরিচালক মানবিক সাংবাদিক মোহাম্মদ আইয়ুব চৌধুরী, শামসুল আলম, মোহাম্মদ ইসমাইল হোসেন, হানিফ, ইসকান্দার, সাবেক প্রধান শিক্ষক, মোঃ আবুল কাসেম পাহাড়িকা স্কুলের প্রধান শিক্ষক তারেক রহমান,উপস্থিত স্কুল ম্যানেজিং কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ,শতাধিক অভিভাবক, স্কুলের ছাত্র-ছাত্রী, অন্যান্য শিক্ষকমন্ডলী এবং স্কুলের ব্যবস্থাপনা পরিষদের সদস্য,গণমাধ্যম কর্মী প্রমুক।

অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বক্তব্য বলেন,সন্তানের পিতামাতা হচ্ছেন সবচেয়ে বড় শিক্ষক। ঘুম থেকে ওঠা শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত সব বিষয় আপনাদের নজরদারি থাকলে কোন সন্তান পথভ্রষ্ট হতে পারে না। জ্ঞান বিতরণে শিক্ষার মান উন্নয়নে বাঙ্গালহালিয়া স্বনামধন্য পাহাড়িকা পাবলিক স্কুল ও শিক্ষকরা কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন স্কুল পরিচালনা কমিটি ও শিক্ষকদের প্রতি অনুরোধ করি স্কুলে আসা সন্তানদের প্রতি গভীর মনোযোগ দিয়ে যাবেন। যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই স্কুলের মান ধরে রাখতে পারে। পড়ে অনুষ্ঠান শেষে পাহাড়ি পাবলিক স্কুল কর্তৃক অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মাঝে দুপুরে খাবার বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।