ঢাকাWednesday , 30 November 2022
  • অন্যান্য

প্রশাসনের সাথে শ্যামনগর উপজেলা রেড ক্রিসেন্টের সদস্যদের শুভেচ্ছা বিনিময়

admin
November 30, 2022 8:14 pm
Link Copied!

 

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শ্যামনগর উপজেলা যুব রেড ক্রিসেন্টের পক্ষে থেকে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করছে উপজেলা ইউনিটের সদস্যরা।

বুধবার (৩০ নভেম্বর) সকালে প্রথমে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন পরে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ শাহিনুল ইসলাম, শ্যামনগর থানা ওসি (তদন্ত) মোঃ জেল্লাল হোসেন ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি.এম আকবর কবীরের সাথে এই শুভেচ্ছা বিনিময় হয়।

এসময় উপস্থিত ছিলেন, শ্যামনগর যুব রেড ক্রিসেন্টের দলনেতা মোঃ আনিছুর রহমান মিলন, বিভাগীয় উপ-দল নেতা-১ মোঃ হিমেল হোসেন, বিভাগীয় দল নেতা-২ তানিয়া সুলতানা, বিভাগীয় জনসংযোগ ও পরিকল্পনা প্রধান সুমাইয়া পারভিন, বিভাগীয় উপ-প্রধান জনসংযোগ ও পরিকল্পনা খানজাহান আলী, বিভাগীয় প্রধান-(বন্ধুত্ব) রিয়াজ হোসেন, বিভাগীয় প্রধান-(রক্ত) মুনতাকিমুল ইসলাম রুহানী, সদস্য শাকিল হোসেন, জামাল বাদশা, মহিউদ্দিন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।