জিহাদ আহমেদ
জামালপুর জেলা প্রতিনিধি
সু-শিক্ষা,সোনালী সমাজ,উন্নত দেশ এই স্লোগান কে সামনে রেখে একদল সৎ যোগ্য দেশপ্রেমিক এবং শতভাগ শিক্ষিত ছেলে মেয়েদের নিয়ে জামালপুর জেলার বকসীগঞ্জ উপজেলায় জব্বারগঞ্জ বাজার এলাকায় ২০২০ ইং সালে গঠিত হয় একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন।
প্রতিষ্ঠা লগ্নে ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জব্বারগঞ্জ বাজার এলাকার ছাত্র সমাজের পরিচিত মুখ হাফেজ রাসেল মাহমুদ সাহেব।
ফাউন্ডেশনটির বর্তমান চেয়ারম্যান শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী ছাত্র নেতা সাংবাদিক শেখ মোঃ ইয়ামলিখা জানান, সৎ,দক্ষ, আদর্শ নাগরিক তৈরির উদ্দেশ্য মাদক,ইভটিজিং,ইয়াবা,চুড়ি ,জোয়া, মুক্ত সোনালী সমাজ গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত আমাদের” অগ্রদূত ফাউন্ডেশন ”
আমাদের কার্যক্রম সমুহঃ
১) ব্লাডগ্রুপিং (রক্তদান)
২) শিক্ষাসামগ্রী বিতরণ
৩) এ+ সংবর্ধনা
৪) বৃক্ষ রুপন
৫) মেধা বৃত্তি পরীক্ষা
৬) শীতবস্ত্র বিতরণ
৭) ফ্রী কোরআন শিক্ষার আসর
৮) ইসলামি সংগীত সন্ধ্যা
৯) শিক্ষা সফর
১০) বার্ষিক মিলনমেলা ইত্যাদি।
তিনি আরো বলেন, আমরা ২০২০ সাল থেকে প্রকাশ্যে গোপনে গরীব অসহায় সাধারণ মানুষ ও ছাত্রদের সহায়তা করে আসছি। আগামী দিনে সাধারণ ছাত্রছাত্রী ও সমাজের প্রত্যাশা পূরনে অগ্রদূত ফাউন্ডেশন প্রধান চালিকা শক্তি হিসেবে প্রকাশ পাবে ইনশাআল্লাহ।
এসময় তিনি সর্বস্তরের কাছে দোয়া চেয়েছেন ফাউন্ডেশন এবং এর সকল সদস্যবৃন্দের জন্য।
