মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে মঙ্গলবার যশোরে জাকের পার্টির মহা ইসলামী সম্মেলন ও আজিমুশ্মান জলসা অনুষ্ঠিত হয়েছে। যশোর সদর উপজেলার আয়োজনে শহরের চুড়ামনকাটি ছাতিয়ানতলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মহা ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এছাড়া যশোর জেলার আয়োজনে ৮টি উপজেলায় একই দিনে, একযোগে সারা বাংলাদেশেরসহ বহিঃবিশ্বের বিভিন্ন জায়গায় এই মহা ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির যশোর সাংগঠনিক বিভাগ ও জেলার সভাপতি হাজী মহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলার সাধারণ সম্পাদক এসএম মাহবুবুল হক মুরাদসহ আরও অনেকেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকের পার্টির সদর উপজেলার সভাপতি কাজী ওমর ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি হাজী মহিদুল ইসলাম বলেন, জাকের পাটি একটি আদর্শ কেন্দ্রীক দল।
জাকের পার্টি সর্বদা মানব কল্যাণে কাজ করে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হযরত মাওলানা মুফতি মাছুম বিল্লাহ ও মাওলানা আব্দুস সবুর জিহাদী। পরে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
