শেখ নাজমুল হাসান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা শ্যামনগরে এসএসসিতে যেমন পাশের হার বেড়েছে তেমনি বেড়েছে জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যাও। এবছর শ্যামনগরে পাশের হার ৯৭.০৬ শতাংশ। মাধ্যমিকের তিনটি কেন্দ্রে ২৪৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৭৯ পরীক্ষার্থী পাস করেছে। এরমধ্যে ৫১২ জন জিপিএ ৫ পেয়েছে।
অন্যদিকে দাখিল পরীক্ষার দুটি কেন্দ্রে ১১০১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ -৫ পেয়েছে ১৫৩ জন, পাশের হার ৯৬. ৫৫ শতাংশ। সোমবার ২৮ নভেম্বর দুপুর দেড়টায় প্রেস ব্রিফিংয়ে যশোর শিক্ষা বোর্ড থেকে ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে জানা গেছে যে, সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নে একাধিক অপশন থাকায় শিক্ষার্থীরা স্বাচ্ছন্দে লিখতে পেরেছে।
এজন্য ফলাফল ভালো হয়েছে। এছাড়াও এ বছর অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রশ্ন ব্যাংকের আওতায় বিভিন্ন পরীক্ষায় অংশ নিয়েছে। তাই প্রশ্ন নিয়ে কোন ভীতি ছিল না। ফলে এ বছরে ফলাফল অনেক ভালো হয়েছে।
উপজেলা একাডেমি শিক্ষা অফিসার মিনা হাবিবুর রহমান বলেন, গত বছরের তুলনায় এ বছর ২% শিক্ষার হার বেড়েছে।
এদিকে ফলাফল পেয়ে উচ্ছ্বসিত হয়েছে শিক্ষার্থীরা।
