ঢাকাTuesday , 29 November 2022
  • অন্যান্য

Teknaf TV নামক অনলাইন নিউজ পোর্টালে প্রচারিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কলেজ ছাত্র নুরুল কায়সার ও আরমান

admin
November 29, 2022 7:51 pm
Link Copied!

আজ ২৯ তারিখ ১১নভেম্বর ২০২২ ইং একটি Teknaf TV নামক অনলাইন নিউজ পোর্টালে
“টেকনাফ সদর ইউনিয়নে স্কুল ছাত্রীকে ইভটিজিং এর অভিযোগ” নামের
যে ভুয়া নিউজ প্রচারিত হয়েছে,
তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কলেজ ছাত্র নুরুল কায়সার ও আরমান

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে এবং আমার ভাই আরমান ও আমার পরিবারের বিরুদ্ধে যে মিথ্যা খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

নতুন পল্লান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
৭ তম এবং ৮তম শ্রেনীর ছাত্রী রিফা আর রাহমা তারা দুইজন আমার আপন ভাতিজি
তাছাড়া প্রকাশিত নিউজের মধ্যে যে ভূয়া কথা বার্তা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মুলত একটি পক্ষ আমাদের বিরুদ্ধে কুৎসা রটনা ছড়াচ্ছে। এবং
আমার বাবাকে জামাত নেতা সাজানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।
আমি ও আমার পরিবার এতে সামাজিক, মানষিক ও হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে অনলাইন টিভি বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি।
আমাদের বক্তব্য নেওয়া হয়নি।
নুরুল কায়সার ও আরমানের নামে উক্ত অনলাইন টিভি তে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত। আমার ও আমার পরিবারের সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

প্রতিবাদকারী
নুরুল কায়সার ও আরমান
নতুন পল্লান পাড়া
টেকনাফ সদর ইউনিয়ন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।