ঢাকাTuesday , 29 November 2022
  • অন্যান্য

যশোর বেনাপোলে মদ গাঁজা ফেনসিডিলসহ আটক ৩

admin
November 29, 2022 3:37 pm
Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের বেনাপোলে পৃথক অভিযান চালিয়ে ১৭ বোতল মদ, ২০ বোতল ফেনসিডিল ও ৫০০ গ্রাম গাঁজা সহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া এমপি মোড়ের সামনে থেকে একটি বাংলাদেশি ট্রাক ১৭ বোতল ভারতীয় মদ সহ
দুলাল মাতুব্বর (৪৫) ও একই স্থান থেকে ২০ বোতল ফেনসিডিল একটি মোটরসাইকেল সহ মোঃ রাকিব (২০) কে আটক করেছে পুলিশ। পরে ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল সহ মোঃ মাহাবুর রহমান (৩৪) নামে একজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বরিশাল গৌরনদী এলাকার মৃত হাসেম মাতুব্বর এর ছেলে দুলাল মাতুব্বর, বেনাপোল গয়ড়া গ্রামের মোঃ শরিফুল এর ছেলে রাকিব হোসেন ও নারায়নপুর গ্রামের আলাউদ্দিন বিশ্বাস এর ছেলে মাহাবুর রহমান।

উদ্ধার মাদকসহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে মদ-গাঁজা-ফেনসিডিলসহ তিনজন মাদক কারবারিকে আটক করে। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।