ঢাকাTuesday , 29 November 2022
  • অন্যান্য

আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ পুড়িয়ে বিনষ্ট

admin
November 29, 2022 3:32 pm
Link Copied!

 

মোঃ আলামিন বেপারী

বরিশালের আগৈলঝাড়ায় প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় বরিশালের আগৈলঝাড়ার সন্ধ্যা নদী ও বারপাইকা এবং আস্কর বিলে অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর সন্ধ্যা নদী, বারপাইকা বিল ও আস্কর বিলে একযোগে এ অভিযান পরিচালনা করে। মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম মাসুম, উপজেলা প্রেসক্লাবের তথ্য বিষয়ক সম্পাদক মোঃ আলামিন বেপারী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলমসহ অনেকে। এসময় সার্বিক সহোযোগিতা করেন আগৈলঝাড়া থানা পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।