রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের-বিএমএসএফ প্রতিষ্ঠাতা সাংবাদিক আহমেদ আবু জাফরের কন্যা সুস্মিতা আহমেদ জেরিন ৩বিষয়ে শতভাগ নম্বর পেয়ে এসএসসি বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে।
বিষয়গুলো হল অংকে ১০০%, উচ্চতর গণিতে ১০০% ও পদার্থ বিজ্ঞানে ১০০% নম্বর সহ রসায়ন বিজ্ঞানে ৯৭%, জীব বিজ্ঞানে ৯২%, ইংরেজী দু’টিতে ১৯২ ও বাংলা দু’টিতে ১৮২ নম্বর পেয়েছে।
জেরিন ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ছাত্রী। সে কম্পিউটার বিজ্ঞানে পড়ালেখা করতে আগ্রহী।
পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা ও বিদ্যালয়ের শিক্ষক সহ সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
