ঢাকাMonday , 28 November 2022
  • অন্যান্য

দেবহাটায় পুলিশের অভিযানে একাধিক মামলার আসামী ইসমাঈল আটক

admin
November 28, 2022 5:39 pm
Link Copied!

এস কে অজিবর রহমান

সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।

দেবহাটা থানা পুলিশের অভিযানে একাধিক নিয়মিত মামলার আসামী এবং অন্য মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সন্ত্রাসী ও ভূমিদস্যু ইসমাইল গাজী গ্রেফতার হয়েছে। পুলিশ সূত্র জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আতিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ২৮/১১/২২ ইং তারিখ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তুহিনুজ্জামান, এসআই শরিফুল ইসলাম সংঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানার মামলা নং- ৫(১১)২২, ৬(১১)২২, ৮(১১)২২, এবং সিআর-১৮৮/২১(বনানী) এর ওয়ারেন্টভুক্ত আসামী দেবহাটা উপজেলার নোড়ার চক গ্রামের মৃত আকরাম গাজীর ছেলে ইসমাইল গাজী (৪০) কে গ্রেফতার করেন। আসামীকে ইং-২৮/১১/২০২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।