ঢাকাMonday , 28 November 2022
  • অন্যান্য

বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় এর পঞ্চম তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তিতা করেন এম. পি. এস. এম. জগলুল হায়দার।

admin
November 28, 2022 12:58 pm
Link Copied!

 

শেখ নাজমুল হাসান,

শ্যামনগর( সাতক্ষীরা) প্রতিনিধি :

আমি সর্ব প্রথমে শ্রদ্ধা করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানকে। এর পর শ্রদ্ধা শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা ১৯৭১ সালে দেশকে স্বাধীন করার জন্য হাসিমুখে জীবন দিয়েছেন। সর্বশেষ শ্রদ্ধা করি যিনি আমাকে দুই দুইবার এমপি হওয়ার সুযোগ দিয়েছেন সেই জননেত্রী শেখ হাসিনাকে। যিনি শিক্ষা অনুরাগী। যিনি শ্যামনগর ও কালীগঞ্জ আংশিকে চারটি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করেছেন। এ জন্য শেখ হাসিনার সরকার বার বার দরকার।
রবিবার ২৭ নভেম্বর সকাল ১১টায় উপজেলার মুন্সীগঞ্জ হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ৫ তলা ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন। হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত ও স্কুলের সভাপতি ও মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবার কবীর, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্যা শিল্পী রানী মৃধা, শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ তেজারত, মুন্সিগঞ্জ ইউনিয়নের আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ,বুড়িগোয়ালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান বাবু ভবোতষ কুমার মন্ডল, সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাসিব শেখ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।