ঢাকাSunday , 27 November 2022
  • অন্যান্য

খুলনা পাইকগাছার নতুন বাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি অশোক,সম্পাদক ইকবাল।

Link Copied!

 

মনা যশোর জেলা প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী গদাইপুর ইউপির নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে অশোক কুমার ঘোষ ২২৬ ভোট পেয়ে সভাপতি এবং আবু সালেহ মোঃ ইকবাল ২৩৪ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অন্যান্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি জগন্নাথ দেবনাথ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), নারায়ণ দেবনাথ ২৪৮ ভোট পেয়ে কোষাধাক্ষ, সজ্ঞীত কুমার ঘোষ ২৩১ ও মিজানুর রহমান ১৭৬ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৪৭৩ জন ভোটারের মধ্যে ৪৩৩ জন ভোটার ভোট প্রদান করেন।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন নির্মল চন্দ্র অধিকারী ও সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম ও শামীম আজাদ লিটু। সন্ধ্যা সাড়ে ৬টায় ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।