ঢাকাSunday , 27 November 2022
  • অন্যান্য

বরিশালের আগৈলঝাড়ায় প্রায় ৩ কোটি টাকার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন।

Link Copied!

 

এইচ,এম,পান্না
স্টাফ রিপোর্টারঃ-

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় ২কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নিমাণ কাজের উদ্ভোধন করা হয়েছে।
এলজিইডি’র অর্থায়নের ২কোটি ৮৫লাখ টাকা ব্যয়ে শনিবার সকালে আগৈলঝাড়া উপজেলার টেমার-নাঘার- ঐচারমাঠ হয়ে হাওলা পর্যন্ত পর্যন্ত সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। শরীফ এন্টার প্রাইজ সড়ক নির্মাণ কাজের বাস্তবায়ন করছেন।হাওলা কীর্ত্তণ আঙ্গিনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ দোয়া-মিলাদ পূর্ব আলোচনা সভায় রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিযাবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনিল বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা টেনু সন্যামত, কাজী রিয়াজ হোসেন, আশ্রাফ মীর, কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, ছাত্রলীগ সম্পাদক জাকির পাইক প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।