ঢাকাThursday , 19 May 2022
  • অন্যান্য

শিক্ষামন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে মামলা করা সেই ডিসি বদলি

admin
May 19, 2022 9:09 pm
Link Copied!

চাঁদপুরে শিক্ষামন্ত্রী দীপু মনির ভাইসহ আওয়ামী লীগের একাধিক নেতা–কর্মীর জমি দখলের বিরুদ্ধে অবস্থানের জন্য আলোচিত ছিলেন ডিসি অঞ্জনা খান মজলিস। দীপু মনির ভাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাওয়াদুর রহিম ওয়াদুদ ওরফে টিপুসহ বেশ কয়েকজন নেতা-কর্মী ভুয়া দলিলের মাধ্যমে ৪৮ একরের বেশি জমির দখল নেন। জেলার হাইমচরের নীলকমল ইউনিয়নের বাহেরচরে আছে এসব জমি। তাঁরা পরে সেখানে মাছের ঘের, গবাদিপশুর খামার ও সবজিবাগান গড়ে তোলেন। ওই এলাকার নাম বদলে নিজের নামে ‘টিপুনগর’ নামকরণ করেন। বিষয়টি তুমুল সমালোচনার সৃষ্টি করে। এ নিয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। এ দখলের ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৮ এপ্রিল চাঁদপুরের হাইমচর উপজেলার টিপুনগরের খাসজমি উদ্ধারে জেলা প্রশাসনের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়। মামলায় জাওয়াদুর রহিম ওয়াদুদসহ ২৫ জনকে আসামি করা হয়।

চাঁদপুরের সরকারি কৌঁসুলি মো. আবদুর রহমান এ বিষয়ে তখন প্রথম আলোকে বলেছিলেন, আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন। ৩১ মে মামলার শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।