সৈয়দ মফিদুল ইসলাম
গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে সরকারি গৌরনদী কলেজ শাখার সাবেক সফল প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম (বুলেট) এর ২১ তম মৃত্যু বার্ষিকী আজ আওয়ামী লীগ কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। আজ এই দিনে বি এন পি জামাত জোট সরকারের আমলে তাকে নির্মম ভাবে হত্যা করা হয়। বুলেটের স্বরন সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোঃ জুবায়ের ইসলাম সান্টু ভুঁইয়া। উক্ত স্বরন সভায় বক্তব্য রাখেন গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাহিয়ান হোসেন রাতুল শরিফ, গৌরনদী উপজেলা যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব আলম ও সভাপতি মোঃ জুবায়ের ইসলাম সান্টু ভুঁইয়া সহ আরো অনেকে। পরে আলোচনা শেষে দোয়া মোনাজাত এর পরে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
