ঢাকাSaturday , 26 November 2022
  • অন্যান্য

দেশসেরা স্বেচ্ছাসেবক হিসাবে “স্বপ্নযাত্রী এওয়ার্ড-২০২২” মনোনীত: কুষ্টিয়ার মোক্তার।

Link Copied!

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

সমগ্র বাংলাদেশের অসংখ্য স্বেচ্ছাসেবক তরুণ-তরুণীদের মধ্যে থেকে “স্বপ্নযাত্রী এওয়ার্ড-২০২২” বিজয়ী হয়েছেন মোঃ মোক্তার হোসেন।

আজ শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ চট্রগ্রামের হোটেল সৈকতে আনুষ্ঠানিকভাবে “স্বপ্নযাত্রী ফাউন্ডেশন” এর পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়।

স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমগ্র বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে মোট ১০ টি ক্যাটাগরিতে “স্বপ্নযাত্রী এওয়ার্ড” ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানে, সারা বাংলাদেশের প্রায় ৫০০ জন মেধাবী তরুণ, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন অঙ্গসংগঠন আবেদন করেন, তাদের সৃজনশীল কাজ তুলে ধরার মধ্য দিয়ে।

আবেদনকারীদের মধ্যে থেকে জুরি বোর্ডের মাধ্যমে সেরা ২০ জনকে এই এওয়ার্ডের জন্য মনোনীত করা হয় ৷

কুষ্টিয়ার মোঃ মোক্তার হোসেন তন্মধ্যে অন্যতম। তিনি গত ৩ বছর ধরে সমাজ, পরিবেশ ও তরুণদের নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানামুখী কাজ করছেন৷

তিনি তাঁর কাজের মাধ্যমে এশিয়ার ১০০ প্রতিভাবান তরুণের তালিকায় তার নাম লেখাতে সক্ষম হয়েছেন।

“স্বপ্নযাত্রী এওয়ার্ড” মোক্তার হোসেনের মতো হাজারো তরুণদের অনুপ্রেরণা যোগাবে সমাজ ও মানুষের জন্য ভাল কাজ করতে।

উল্লেখ্য, সম্প্রতি স্বপ্নযাত্রী ফাউন্ডেশন “জয় বাংলা এওয়ার্ড” বিজয় লাভ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।