এইচ,এম,পান্না
স্টাফ রিপোর্টারঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বারপাইকা আল-মদিনা যুব ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সাংগঠন কে আজ ২৫ শে নভেম্বর ২০২২ ইং বরিশালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবে রক্তদানের অপেক্ষায়।
বরিশাল (ROB) এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে কয়েকশত স্বেচ্ছাসেবী সাংগঠনের সদস্য অংশ গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এই এম সাইফুল ইসলাম ম্যানেজিং ডিরেক্টর শেরে বাংলা হাসপাতাল বরিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাজাদী আক্তার সহকারী পরিচালক বিভাগীয় সমাজ সেবা অফিস বরিশাল, মোঃ আব্দুল কাদের উপ পরিচালক
যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিশেষ অতিথিগন বারপাইকা আল-মদিনা যুব ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন কে সম্মাননা সনদ প্রদান করেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ROB এর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক শাহাদাত হোসেন।
