ঢাকাSaturday , 26 November 2022
  • অন্যান্য

নবীগঞ্জ- আউশকান্দি সিএনজি অটোরিক্সা শ্রমিক সমিতির ২য় ত্রি বার্ষিক নির্বাচনকে ঘীরে উৎসব বিরাজ করছে প্রার্থী ও ভোটারদের মধ্যে।

Link Copied!

 

তুহিনুর রহমান তালুকদার হবিগঞ্জ প্রতিনিধি:-

রাত পুহালেই নবীগঞ্জ- আউশকান্দি সিএনজি অটোরিক্সা শ্রমিক সমিতির ২য় ত্রি- বার্ষিক নির্বাচন। আসন্ন নির্বাচনকে ঘীরে উপজেলার বিভিন্ন হাট বাজারের গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার পোস্টার ও লিপলেটে সয়লাভ হয়ে ওঠেছে। প্রার্থীরা বিভিন্ন
ভোটারদের কাছে দৌড় ঝাপ শেষের দিকে। উক্ত নির্বাচনে সভাপতি পদে ২জন, সহ সভাপতি ৩জন, সাধারণ সম্পাদক পদে ৩জন, যুগ্ন সাধারণ সম্পাদক পদে ৪জন, সাংগঠনিক সম্পাদক পদে ২জন, কোষাদক্ষ পদে ২জন, দপ্তর সম্পাদক পদে ২জন, প্রচার সম্পাদক ৩জন, সদস্য পদে ৬জন। ৪২৩ ভোটের মধ্যে ২৭জন প্রার্থী। এতে ব্যালেট পেপারের মাধ্যমে ১১জন বিজয়ী হবেন। শনিবার (২৬ নভেম্বর) আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে সকাল ৯.৩০ মিনিট থেকে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত এক টানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনকে ঘীরে স্কুল ও কলেজ গ্রেইটের সামনে শুক্রবার বাদ জুম্মার নামাজের পর থেকে প্রার্থী ও তাদের সমর্থকদের ব্যানার পোষ্টার লাগাতে ব্যস্ত দেখা যায়। কে হাসবে বিজয়ের হাসি, এই জল্পনা-কল্পনা চলছে বিভিন্ন হাট বাজারের চা স্টল সহ গুরুত্বপূর্ণ স্থানে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।