ঢাকাThursday , 24 November 2022
  • অন্যান্য

পাওনা টাকা চাওয়ায় আগৈলঝাড়ায় আওয়ামী লীগ নেতাকে মারধর,,,,,,

admin
November 24, 2022 3:51 pm
Link Copied!

 

এইচ,এম,পান্না
 ষ্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে আওয়ামী লীগের নেতাকে মারধর করে গুরুতর আহত করা হয়। মামলায় ইয়াবা ডিলারসহ দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
এজাহার ও আহত সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল গ্রামে বুধবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা বখতিয়ার শিকদারের কাছে পূর্বের পাওনা ৫০ হাজার টাকা চাইতে যায়, একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ভালুকশী গ্রামের কাজী ইদ্রিস হোসেন।
পাওনা টাকা চাওয়ায় বখতিয়ার শিকদারের ছেলে রফিক, সজিব ও রাজিব শিকদার পাওনাদার ইদ্রিসকে বেধরক মারধর করে তার সাথে থাকা স্বর্নের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
আহত অবস্থায় স্থানীয়রা কাজী ইদ্রিসকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রাজিব এলাকায় ইয়াবা বিক্রির ডিলার হিসেবে পরিচিত এবং বিভিন্ন অপকর্মের সাথে নিজেকে জড়িত রেখেছে।
এ ঘটনায় বুধবার রাতেই পুলিশ হামলাকারী সজিব ও রফিককে আটক করে থানায় নিয়ে আসে। বুধবার রাতেই আওয়ামী লীগ নেতা কাজী ইদ্রিস বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন, নং-৭ (২৪.১১.২২) ।
ওই মামলায় দুই ভাই সবিজ ও রফিক সিকদারকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালতে প্রেরণ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।