এইচ,এম,পান্না
স্টাফ রিপোর্টারঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় ২০২২ , ২৩ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচির আওতায় ১৬৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষক প্রশিক্ষণ হলরুমে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, মহিলা নেত্রী এলিনা জাহান আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, দপ্তর সম্পাদক বিকাশ রায় সহ প্রমূখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
