ঢাকাThursday , 24 November 2022
  • অন্যান্য

পুলিশ দায়িত্ব অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যশোর পুলিশ সুপার।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রীও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার যশোরে আগমন উপলক্ষে সমগ্র যশোর শহরে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে যশোর পুলিশ লাইন্স মাঠে যশোর জেলা পুলিশ কর্তৃক আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং প্যারেডে গণমাধ্যমকে তথ্য জানানো হয়েছে।
ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

পুলিশ সুপার উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণের উদ্দেশ্যে নিরাপত্তা সংক্রান্ত দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান কালে বলেন, আজ ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্যগণ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে যদি কোন পুলিশ সদস্য তার দায়িত্বে বিন্দুমাত্র অবহেলা করেন তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি পুলিশ সদস্যের উদ্দেশ্যে বলেন,আপনারা সকলে ডিউটিতে অবশ্যই উত্তম পোশাক পরিধান করবেন এবং যেহেতু বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী সুতরাং আমাদের প্রত্যেকেরই সেটা মেনে চলতে হবে।

পুলিশ সুপার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সমগ্র যশোর জেলা ইতোমধ্যেই নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। এখানে আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়োজিত রয়েছে। পোষাকের পাশা-পাশি সাদা পোশাকেও ডিউটিতে নিয়োজিত রয়েছে।

এসময় ব্রিফিং প্যারেডে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশসহ অন্যান্য জেলা থেকে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।