ঢাকাThursday , 24 November 2022
  • অন্যান্য

যশোর অভয়নগর উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমানের অষ্টম মুত্যুবার্ষিকী পালিত।

Link Copied!

 

মনা, যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের অভয়নগর উপজেলায় ২৩ নভেম্বর বুধবার উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক মোল্যা ওলিয়ার রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট শ্রমিক ইউনিয়ন শোক র‌্যালী, আলোচনা সভা, কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে। অভয়নগর প্রেসক্লাব আজ সন্ধায় নওয়াপাড়া ইসস্টিটিউট হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এ ছাড়া তাঁর পরিবারের পক্ষ থেকে কোরানখানির আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য যে, ২০১৪ সালের ২৩ নভেম্বর সকালে অভয়নগর উপজেলা পরিষদের নিকটে নওয়াপাড়া বাইপাস সড়কে মোটরসাইকেলআরোহী তিনজন সন্ত্রাসী মোল্যা ওলিয়ার রহমানকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। তিনি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া, তিনি নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার অভয়নগর উপজেলা প্রতিনিধি, নওয়াপাড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সংসদের সদস্য, ১২টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত অভয়নগর শ্রমজীবী সমন্বয় পরিষদ ও নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সির সাধারণ সম্পাদক ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।