ঢাকাThursday , 24 November 2022
  • অন্যান্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোরে আগমন উপলক্ষ্যে শ্যামনগরে আনন্দ মিছিল।

Link Copied!

শ্যামনগর উপজেলা প্রতিনিধি:

আজ ২৩ নভেম্বর (বুধবার) বিকাল ৫ টার সময় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের উদ্যোগে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিশাল আনন্দ ৱ্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি চেয়ারম্যান এ্যাড. এস এম জহুরুল হায়দারের নেতৃত্বে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সামনে শেখ রাসেল চত্বরে এসে শেষ হয়। পথ সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, শ্রম বিষয়ক সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, সহ দপ্তর সম্পাদক শাহিন আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান সাদ্দাম, নূরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল রানা (বাবু), রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পতিত পাবন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সদস্য মারুফ বিল্যাহ, হাসিম সরদার, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জি এম আনিসুর রহমান, তাঁতীলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক মো: আব্দুর রাজ্জাক, ছাত্রনেতা মাহবুব (বাবু), অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ ও আওয়ামী লীগ সমর্থকবৃন্দ।

সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শ্লোগানে শ্লোগানে মূখরিত হয়ে ওঠে চত্বরটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।