ঢাকাWednesday , 23 November 2022
  • অন্যান্য

ঘুর্নিঝড় সিত্রাং এর ক্ষতিগ্রস্থদের মাঝে আগৈলঝাড়ায় সরকারের ত্রাণসামগ্রী বিতরণ

admin
November 23, 2022 8:12 pm
Link Copied!

 

মোঃ আলামিন বেপারী

বরিশালের আগৈলঝাড়ায় ঘুর্নিঝড় সিত্রাং এর ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারী ভাবে ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন থেকে আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে উপজেলার ৫টি ইউনিয়নে ঝড়ে ক্ষতিগ্রস্থ ৮৫জনের মাঝে এই ত্রানসামগ্রী বিতরণ করেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশারফ হোসেন, বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাসসহ অনেকে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তৈল, মরিচ ও হলুদের গুরাসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।