ঢাকাWednesday , 23 November 2022
  • অন্যান্য

কালিগঞ্জে হাজী তফিলউদ্দীন মহিলা মাদ্রাসার সুপারকে বিদায় সংবর্ধনা প্রদান

admin
November 23, 2022 7:04 pm
Link Copied!

 

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।।
কালিগঞ্জে হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদরাসার বিদায়ী সুপার মাওঃ রমিজ উদ্দীনকে বিদায় ও নবাগত সুপার মাওঃ শফিউল্লাহ সাহেবকে বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) বেলা ২ টায় মাদ্রাসার হলরুমে অনাড়ম্বর পরিবেশে বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও পুলিশিং কমিটির উপজেলা সেক্রেটারী শেখ ফিরোজ কবীর কাজল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ এবং স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সংবর্ধীত বিদায়ী সুপার মাওঃ রমিজ উদ্দীন, নবাগত সুপার মাওঃ শফিউল্লাহ। উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মাওঃ কুতুবউদ্দিন, বিশিষ্ট ভাড়াশিমলার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারুক হুসাইন, সাংবাদিক শেখ অজিবার রহমান, সহকারী শিক্ষক মাওঃ ফারুক হুসাইনসহ শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানের মাধ্যমে জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবীর কাজলকে সংবর্ধনা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।