ঢাকাWednesday , 23 November 2022
  • অন্যান্য

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২৪ বাংলাদেশি

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

ভারতে পাচার হওয়া ১৪ নারীসহ ২৪ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে দেশে ফিরেছেন। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা দেশে ফেরেন।

ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। এদের বাড়ি কক্সবাজার, গোপালগঞ্জ, সাতক্ষীরা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায়।

ফেরত আসা নারী সুমি বলেন, সংসারে অভাব-অনটনের কারণে দালালের মাধ্যমে সীমান্তের অবৈধপথে ভারতের কলকাতা শহরে যান। পরে সেখানে কাজ করার সময় সেদেশে অবৈধভাবে বসবাস করার অপরাধে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। সেখান থেকে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে সংস্থার নিজস্ব শেল্টার হোমে রাখে। দুই বছর পর মঙ্গলবার তিনি দেশে ফেরেন।

ফেরত আসা ব্যক্তিরা কলকাতার বিভিন্ন শেল্টার হোমের হেফাজতে ছিলেন। এদের মধ্যে সুমি (২৬) এবং হামিদা বেগম (২০) বাদে সবার বয়স বছরের নিচে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।