ঢাকাWednesday , 23 November 2022
  • অন্যান্য

যশোরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বেনাপোলে আনন্দ ও প্রচার মিছিল।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

আগামী (২৪ নভেম্বর) যশোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ আগমন উপলক্ষে বেনাপোলে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহ আনন্দ ও প্রচার মিছিল বের করেছে শার্শা উপজেলা আওয়ামী যুবলীগ ও শার্শা উপজেলা ছাত্রলীগ।

মঙ্গলবার বিকালে বেনাপোল বাজারে যশোর জেলা সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি, ও শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আকুল হোসাইন নেতৃত্বে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান লিটন, সাবেক সহ-সভাপতি মাহাবুর রহমান, সাবেক সহ-সভাপতি নাসির হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল, উপজেলা যুবলীগ নেতা নাজমুল হোসেন, মিকাইল হোসেন, শাহাবুদ্দিন, কুদ্দুস সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।