ঢাকাWednesday , 23 November 2022
  • অন্যান্য

যশোরের গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আন্ত:জেলা চোর চক্রের দুই চোর আটক মালামাল উদ্ধার।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে যশোরের গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত আইফোন, মানি ব্যাগ, স্টেশনারী মালামাল, মোবাইলের আইএমইআই পরিবর্তনের ডিভাইজ ও ঘর ভাঙ্গার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গত ২১ নভেম্বর রাতে যশোর সদর, রূপদিয়া, বাঘারপাড়া ও মণিরামপুর এলাকা তাদের আটক ও মালামাল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, যশোর সদর উপজেলার রূপদিয়া খানপাড়া সাইফুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দিঘারপাড়া গ্রামের বাসিন্দা মফিজ উদ্দিনের ছেলে ইয়াছিন আরাফাত রাহুল এবং মণিরামপুর উপজেলার জোরানপুর গ্রামের কাজীপাড়ার গাজী আজিজুল হকের ছেলে মাহবুবুল হক মাসুম।

ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানিয়েছেন, গত ১৭ নভেম্বর রাতে বাঘারপাড়া উপজেলার দাতপুর গ্রামের আলামিনের বাড়িতে চুরি হয়। এসময় চোরেরা ওই বাড়ি থেকে একটি আইফোন ও এক লাখ ১৬ হাজার ৮শ’ টাকা চুরি করে নেয়। এই ব্যাপারে আলামিন বাঘারপাড়ায় থানায় ২২ নভেম্বর মামলা করেন। এরই মধ্যে ডিবি পুলিশ এই ঘটনায় ২১ নভেম্বর রাত ৮টা থেকে ২২ নভেম্বর দুপুর ১টা পর্যন্ত যশোর সদর, রূপদিয়া, বাঘারপাড়া ও মণিরামপুর এলাকায় অভিযান চালায়। ওই অভিযানে চোরচক্রের দুই সদস্যকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে চোরাই আইফোন, মানিব্যাগ, স্টেশনারী মালামাল, ঘরভাঙ্গার সরঞ্জাম ও মোবাইলের আইএমইআই পরিবর্তনের ডিভাইজ উদ্ধার করে।
গতকাল ২২ নভেম্বর আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।