ঢাকাTuesday , 22 November 2022
  • অন্যান্য

৪৪ তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালিত

admin
November 22, 2022 1:09 pm
Link Copied!

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনে ৪৪ তম ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, আনন্দ র‌্যালি,কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকাল ১০ টায় প্রশাসন ভবন প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এসময় প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন অনুষদের ডিন, সভাপতি, হল প্রভোস্ট, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

পতাকা উত্তোলন শেষে ভিসি ড. আবদুস সালামের নেতৃত্বে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আনন্দ র‌্যালি শুরু হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলা মঞ্চে মিলিত হয়।

 

মঞ্চে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালন কমিটির আহবায়ক প্রফেসর ড. মো: আনোয়ার হোসেনর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারসহ অন্যান্যরা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সার্বিক উন্নয়ন সম্পর্কে বক্তব্য রাখেন।

আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা গান, নৃত্য, কবিতাসহ অন্যান্য উপস্থাপনা উপস্থাপন করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।