ঢাকাTuesday , 22 November 2022
  • অন্যান্য

যশোর অভয়নগরে পরিশ্রমী নারীরা কৃষি কাজে বিশেষ অবদান রাখছেন।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের অভয়নগরের কৃষি কাজে নারীরা বিশেষ ভাবে অবদান রেখে আসছে দীর্ঘদিন ধরে। গৃহস্থালির কাজের পাশাপাশি কৃষি খামারে পুরুষের সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে তারা।

সরজমিনে দেখা যায় উপজেলার বনগ্রামের সোনিয়া বেগম জিয়ের কামকুল বিল থেকে নিজেই নৌকা চালিয়ে বিলের মধ্য থেকে ধান কেটে নৌকায় ভরে রাস্তার পাশে নৌকা ভিড়িয়ে ধান নামাচ্ছেন। সনিয়া বেগম জানান তিনি অনেক দিন আগে থেকেই নৌকা চালাতে পারেন। আর বোরো মৌসুমে ধান লাগিয়ে ছিলাম প্রথম বার ভালো ফসল পেয়েছি। ধান কাটার পর আবার দ্বিতীয় বার ধান গাছ হয়ে ছিল তাও কেটে ছিলাম। এবার একই ভাবে তৃতীয় বারের মতো ধানের গাছ গজিয়ে ধান হয়েছে বেশ তাই কেটে আনলাম। সংসার দেখা শোনার পাশাপাশি কৃষি খেত/ খামারে সময় দিয়ে বিশেষ অবদান রেখেছেন এই পরিশ্রমী নারী।

কৃষির উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। আদি পেশা কৃষির সূচনা হয় নারীর হাত ধরেই। ঘরের কাজের পাশাপাশি তারা কৃষিকাজও করে আসছে বহুকাল থেকে। আগে গ্রামীণ সমাজে পুরুষরাই মাঠে কৃষিকাজ করত এবং নারীরা রান্নাবান্না আর সন্তান লালনপালন নিয়েই ব্যস্ত থাকত। বর্তমানে প্রত্যক্ষভাবে কৃষি কাজে এগিয়ে এসেছে নারীরা। তারা পুরুষের সঙ্গে সমান তালে এগিয়ে যাচ্ছে। খাদ্য নিরাপত্তা, কৃষি উৎপাদন বিশেষ করে রবিশস্য উৎপাদন, গবাদি পশু ও হাঁস-মুরগি পালন, সবজি ও মৎস্যচাষ, বনায়ন এসব কাজে নারীরা পুরুষের পাশাপাশি সমান অবদান রাখছে। ফসলের ক্ষেতে ধানের বীজবপন করা থেকে শুরু করে সার দেওয়া, আগাছা দমন, কীটনাশক ছিটানো, ধান কেটে ঘরে তোলাসহ সব কাজই নারীরা করছে স্বাচ্ছন্দ্যে।

অনেকেই আবার বাড়ির পাশে কিংবা উঠানে অনাবাদি জায়গায় শাকসবজি, ফলফলাদির আবাদ করে সংসারে বাড়তি রোজগারের পথ করে নিচ্ছে। এতে পরিবারের খরচ মিটানোর পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিতেও তাদের অবদান দিনে দিনে বাড়ছে। এই পরিশ্রমী নারীরা যথাযথ সম্মানের দাবিদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।