রহিম আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটি গ্রুপের উদ্যোগে এিমহনী বাজারে শীতার্ত মানুষের জন্য “মানবতার দেয়াল” বিনামূল্যে শীতার্ত মানুষদের শীতবস্তুের উদ্বোধন করেন।
গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটি নির্বাহী পরিচালক আলমগীর জয়’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন চাতরা ইসলামি কালচারাল ইনস্টিটিউট ফাজিল মাদ্রাসার ভাইস পেন্সিপাল আব্দুস শুকুর, বিশেষ অতিথি ছিলেন চার নং মোবারকপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদ্যস মোহাঃ বাবুল আলি। সিনিয়র এডমিন মোঃ মোস্তফা আলী, শাকিম খান, মডারেটর মোহাম্মদ আলী, মোঃ সোহেল, বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী শ্রী ডালিম কুমার আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পেশার সাধারণ মানুষ।
উক্ত আয়োজন আব্দুস শুকুর বলেনঃ আমি এই রকম মানবিক ভালো কাজের পাশে আছি। এবং গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটিকে ধন্যবাদ।
মানবতার এই দেয়ালের প্রধান পৃষ্ঠপোষক আলমগীর জয় বলেন, এটি কোন সাধারণ দেয়াল নয় এটি একটি মানবতার দেয়াল এখানে শুধু মাত্র একটি দেওয়ালি না থাকবে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যাদের অতিরিক্ত জিনিসপত্র থাকবে তারা এখানে রেখে যাবেন আর যাদের প্রয়োজন হবে তারা এখান থেকে নিয়ে যাবেন তিনি এই দেয়ালে এলাকার সকল বিত্তবানদের কে সহযোগিতা করার আহ্বান জানান।
